প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নরেন্দ্র মোদি শপথ অনুষ্ঠানে আসছেন না যে কারণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন না। তবে দেশটির একজন উচ্চপদস্থ মন্ত্রী সম্ভবত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঢাকার কূটনৈতিক সূত্র  এ তথ্য নিশ্চিত করেছে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশসহ কয়েকটি দেশের সরকারপ্রধানকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

ভারতের প্রধানমন্ত্রী মোদি বর্তমানে এআই ইম্প্যাক্ট সামিটে ব্যস্ত থাকায় ঢাকায় আসতে পারবেন না। তবে প্রতিনিধি হিসেবে ভারতের এস জয়শঙ্কর শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর জানাজায় এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন।

 

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন ছিল। তবে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ প্রতিনিধির আগমন দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে সহায়ক হতে পারে।

 

এছাড়া শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা