প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যে ৩০ আসনের ফল পুনঃগণনার দাবি ১১ দলীয় জোটের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় সাক্ষাৎ করতে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে দেশের রাজনীতিতে ইতিবাচক দিকের সূচনা হিসেবে দেখছেন।

 

সাতরঙা নির্বাচনের পর দ্রুততম সময়ে সহিংসতা ও অশান্তি বন্ধ করতে রাজনৈতিক দলের মধ্যে সংলাপ জরুরি বলে মন্তব্য করেছেন অনেকে।

 

একই সময়ে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে (ইসি) অবস্থান করেছেন ১১ দলীয় জোটের নেতারা। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি এবং ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে পুনঃগণনার আবেদন জানিয়েছেন।

 

এছাড়া তারা অভিযোগ করেছেন, নির্বাচনের দিন কিছু আসনে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতদুষ্ট আচরণ দেখা গেছে, কিছু ক্ষেত্রে ফলাফলে বিলম্ব এবং বিদ্যুৎগতিতে ঘোষণা করা হয়েছে। ৩০টি আসনের মধ্যে পুনঃগণনার দাবি করা হয়েছে নিম্নলিখিত আসনে: ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।

 

জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাচনের দিন বিভিন্ন ধরনের অনিয়ম ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে এবং ভোট পুনর্গণনার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা