প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংসদে ছাত্রশিবিরের সাবেক সাত কেন্দ্রীয় সভাপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনয়নে অংশ নিয়ে সাবেক সাতজন ইসলামী ছাত্রশিবির সভাপতি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জামায়াতের প্রার্থীরা বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় সূত্র অনুযায়ী, মোট ৬৮ জন প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন। এছাড়া আরও নয়জন সাবেক শিবির সভাপতি নির্বাচনে অংশ নিলেও তারা জয় পাননি।

 

এমপি নির্বাচিত সাবেক শিবির সভাপতিদের মধ্যে রয়েছেন—জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের (কুমিল্লা-১১), কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন (ঢাকা-১২), সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪), কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল (চাঁপাইনবাবগঞ্জ-৩), কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ (পটুয়াখালী-২)।

 

এছাড়া সালাহউদ্দিন আইউবী (গাজীপুর-৪) এবং রাশেদুল ইসলাম (শেরপুর-১) সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা নেতাদের এই বিজয় দলীয় সাংগঠনিক শক্তি ও তৃণমূল পর্যায়ের সক্রিয়তার প্রতিফলন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা