প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন এবং দেশটির বর্তমান প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম Reuters জানায়, শুক্রবার হোয়াইট হাউজ-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প সম্ভাব্য সফরের কথা জানান। তবে সফরের নির্দিষ্ট সময়সূচি বা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

 

ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ-এর নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক “দশে দশ” পর্যায়ের। তার ভাষ্য অনুযায়ী, তেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে।

 

ওয়াশিংটন কি আনুষ্ঠানিকভাবে রদ্রিগেজ প্রশাসনকে স্বীকৃতি দেবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের স্বীকৃতি দিয়েছে এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

 

এর আগে গত মাসের শুরুতে এক বিশেষ অভিযানে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস-কে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয় বলে জানানো হয়েছিল।

 

সেই সময় ট্রাম্প বলেন, তাদের ‘আমেরিকান বিচারের আওতায়’ আনার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। নিউইয়র্ক ছাড়াও ফ্লোরিডা এবং অন্যান্য অঙ্গরাজ্যেও বিচার কার্যক্রম চলতে পারে বলে তিনি উল্লেখ করেন।

 

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষিত সফর এবং সাম্প্রতিক ঘটনাবলি যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা