প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সোমবার শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা, বিকেলে  মন্ত্রিসভার শপথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে। জাতীয় সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত এমপিদের শপথবাক্য পাঠ করাবেন বাংলাদেশ নির্বাচন কমিশন-এর প্রধান নির্বাচন কমিশনার।

 

একই দিন বিকেলে নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে বঙ্গভবন-এ। সেখানে মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

 

এর আগে গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে।

 

তবে উচ্চ আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফলের গেজেট আপাতত প্রকাশ করা হয়নি বলে ইসি সূত্রে জানা গেছে।

 

নির্বাচনী আনুষ্ঠানিকতা শেষে এখন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা