প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রংপুর-৪ আসনে পুনরায় ভোট গণনার দাবিতে কাউনিয়ায় বিএনপির সড়ক অবরোধ

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

রংপুর-৪(কাউনিয়া-পীরগাছা) আসনে ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গণনার দাবিতে কাউনিয়া বাস স্টান্ড মোড়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে  বিএনপির নেতা কর্মী ও ধানের শীষ প্রতীকের হাজার হাজার সমর্থকরা। এসময় ভোট চোর ভোট চোর এনসিপির আখতার ভোট চোর, শ্লোগানে শ্লোগানে মুখরিত ওঠে পুরো এলাকা।

 

শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হারাগাছ পৌর সভা থেকে হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকরা কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড়ে উপস্থিত হয়ে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা)আসনের  ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে।

 

এসময় বিক্ষোভ কারী নেতা কর্মী ও সমর্থকদের উদ্যেশ্য বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এমদাদুল হক ভরসা , এসময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, সম্পাদক সফিকুল আলম সফি, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন প্রমূখ।

 

অবস্থান কর্মসূচী চলাকালে  বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু রংপুর যাওয়ার পথে গাড়ি থেকে নেমে এমদাদুল হক ভরসা কে সাত্বনা দেন।

 

বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন বিএনপির নেতা কর্মী ও সমর্থকদের ভোটের মাঠে যে সাড়া পেয়েছি তাতে আমার বিজয় সুনিশ্চিত। আমাকে ধানের শীষে বিপুল পরিমাণে ভোট দিয়ে বিজয়ী করেছে। কিন্তু তারা বিজয়ের  কাঙ্খিত ফলাফল পায়নি। এনসিপির প্রার্থী আখতার হোসেন প্রশাসনের সাথে আঁতাত করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমার বিজয় ছিনিয়ে নিয়েছে। আমি আখতার হোসেন কে চ্যালেঞ্জ করছি তার যদি সৎ সাহস থাকে সে ভোট পুনরায় গণনার  কথা বলুক। সে পুনরানায় ভোট গণনায় যদি জয়লাভ করে আমি সে রায় মেনে নিবো।

 

অপরদিকে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকরা শনিবার সকালে  উপজেলার বিভিন্ন স্থানে ফলাফল বাতিল ও পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে বিক্ষোভ প্রর্দশন করেছে।

 

সকাল সাড়ে এগারো থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত কাউনিয়া গার্লস স্কুল মোড় বাসস্ট্যান্ডে রংপুর -কুড়িগ্রাম মহাসড়ক  অবরোধ করে রাখে বিএনপির নেতা কর্মী সমর্থকরা।

 

কর্মসূচী পালন কালে মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে থাকে। এতে যাত্রী সাধারণ মানুষ কে দুর্ভোগ পোহাতে হয়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা