প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১৬ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যদের শপথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে; এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।

তবে সংসদ সচিবালয় জানিয়েছে, তারা শপথ অণুষ্ঠানের জন্য প্রস্তুত।

১৫ তারিখ বা ১৬ তারিখ শপথ অনুষ্ঠান করতে চাইলে বাঁধা নেই বলে জানা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা