প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২৯৭ এমপির গেজেট প্রকাশ করল ইসি

সারা দেশে শুরু প্রতীক বরাদ্দ নির্বাচনে মাঠে ১ হাজার ৯৬৭ প্রার্থী swadesh bangla
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নামের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এই গেজেট জারি করা হয়।

 

মোট ১২ হাজার ৭১৩ পৃষ্ঠার এই গেজেটে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং-১৫৫) এর অনুচ্ছেদ ৩৯-এর উপধারা (৪) অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার সংক্রান্ত জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার দুপুরে ইসি ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সেই ফলাফলের ভিত্তিতেই গেজেট প্রকাশ করা হলো।

 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণের কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফলাফল স্থগিত থাকে। ফলে ২৯৭টি আসনের ফল চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা