প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভোট শেষে কর্মস্থলে যেতে মানুষের উপচে পড়া ভিড় 

ইয়াকুব তালুকদার
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনে ভোট প্রদান শেষে কর্মস্থলে ফিরতে উত্তর বঙ্গের একমাত্র প্রবেশ দ্বার সিরাজগঞ্জের কড্ডার মোড়ে মানুষের উপচে পড়া ভিড় এবং যানবাহনের তীব্র চাপ।

 

আজ ১৩ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল থেকে যানবাহনের তীব্র ভির এবং অতিরিক্ত ভাড়ার চাপের মুখে পড়তে হয়েছে। সেই সাথে যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাশ থেকে প্রায় কড্ডার মোড় পর্যন্ত জ্যাম এবং যমুনা বহুমুখী সেতুর পূর্ব পাশ থেকে এ্যালেঙ্গা পর্যন্ত জ্যামে আটকে থাকতে হয়েছে। এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে ধীরগতিতে চলাচল করতে হয়েছে।দীর্ঘ এই ছুটির পরে কর্মস্থলে ফিরতে ব্যস্ত হয়ে পড়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে ভোট প্রদান করেন। টানা ৩-৪ দিনের ছুটিতে ঈদের মতোই আনন্দে মানুষ ভোটের টানে বাড়ী গিয়েছিল। বাড়ী যাওয়ার সময়ও অতিরিক্ত গাড়ী ভাড়া এবং যানযটে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে। অনুরূপ আসার সময়ও তারা অতিরিক্ত গাড়ী ভাড়া এবং যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবুও মানুষ বেশ আনন্দিত যে তার পছন্দের প্রার্থীকে তার মূল্যবান ভোট প্রদান করতে পেরেছে।

 

এসময় পর্যাপ্ত পরিমাণে যানবাহন থাকলেও যাত্রীদের অতিরিক্ত ভাড়ার মাসূল গুনতে হচ্ছে। অনেকে মনে করছেন আগামীকালও অসংখ্য যাত্রী ঢাকায় আসতে পারে এজন্য গাড়ীর চাপ আরও তীব্র হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা