প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনের ফলাফল এনসিপি গ্রহণ করবে কিনা, জানা যাবে আজ রাতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে।

এক বার্তায় দলটি জানায়, বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১০টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।

বৃহস্পতিবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ ছয়জন জয়ী হন। তবে হেরে গেছেন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো আলোচিত তরুণ নেতারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা