প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জরুরি বৈঠকে বসছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, বৈঠক শেষে পরে বিস্তারিত ব্রিফ করা হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা