প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির জয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক বার্তায় মোদি এই অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, এ বিজয় বাংলাদেশের জনগণের আস্থা ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে।

 

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে। আঞ্চলিক স্থিতিশীলতা, পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এর আগে একই দিনে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঢাকা তাদের ভেরিফায়েড Facebook পেজে এক বার্তায় বিএনপির বিজয়ে অভিনন্দন জানায়। যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়।

 

নির্বাচন-পরবর্তী আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে নতুন বার্তা যুক্ত হলো বলে বিশ্লেষকরা মনে করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা