যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের ১৭৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এগিয়ে রয়েছেন। প্রাপ্ত তথ্যে দেখা যায়, তিনি মোট ১ লাখ ৬৮ হাজার ৪৯৮ ভোট পেয়েছেন।
অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৩১ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৬৭।
ঝিকরগাছা ও চৌগাছা—এই দুই উপজেলা নিয়ে গঠিত যশোর-২ আসনে ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রমের পর বেসরকারিভাবে এ ফল জানা গেছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।