উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলে।
ভোট শেষ হওয়ার পরপরই কেন্দ্রভিত্তিক গণনা শুরু হয়। ইতোমধ্যে বিভিন্ন আসনে বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রাপ্ত অনানুষ্ঠানিক তথ্যানুযায়ী দলটির ১৬ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।
জামায়াতের দাবি অনুযায়ী বিজয়ী প্রার্থীরা হলেন—
মোঃ শফিকুল ইসলাম (পটুয়াখালী-২),
মোঃ নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩),
মোঃ আমির হামজা (কুষ্টিয়া-৩),
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১),
শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫),
মোহাম্মদ জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬),
মোঃ আবুল হাসনাত (কুমিল্লা-৪),
মোঃ গোলাম রব্বানী (রংপুর-৫),
মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১),
এ টি এম আজহারুল ইসলাম (রংপুর-২),
শেখ মনজুরুল হক (রাহাদ) (বাগেরহাট-২),
মোঃ আবুল কালাম আজাদ (খুলনা-৬),
মোহাম্মদ আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১),
মোঃ সাইফুল আলম (ঢাকা-১২),
মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১) এবং
মোঃ আব্দুল গফুর (কুষ্টিয়া-২)।
তবে চূড়ান্ত ফলাফল জানতে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।