ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব কেন্দ্রে তিনি মোট ৭ হাজার ৪২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট। ফলে ১২টি কেন্দ্র মিলিয়ে মির্জা আব্বাস বর্তমানে ৯২৬ ভোটে এগিয়ে আছেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোট শেষ হওয়ার পর দেশব্যাপী কেন্দ্রভিত্তিক গণনা কার্যক্রম শুরু হয় এবং ধাপে ধাপে ফলাফল প্রকাশ করা হচ্ছে।
চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।