প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিজ কেন্দ্রেই ৫ ভোটে পরাজিত জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-১৫ আসনে নিজ কেন্দ্রেই হেরে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও প্রার্থী ডা. শফিকুর রহমান। প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রভিত্তিক ফলাফলে এ তথ্য জানা যায়।

 

প্রাপ্ত ফল অনুযায়ী, রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৫৬০ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকে শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১৪৭ জন।

 

এর আগে সকাল ৭টা থেকে সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

 

চূড়ান্ত ফলাফলের জন্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা