জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আমি কয়েকটা রিল দেখলাম মাত্র ২০ হাজার টাকা বহন করার কারণে আমাদের একজন নেতাকে ধরে হেস্তা করা হচ্ছে। তার থেকে ওই টাকা ছিনত্ই করা হচ্ছে। এইটা আমরা তো বিগত ১৭ মাসে দেখছি কিভাবে চাঁদাবাজি হচ্ছে।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুদ করা হচ্ছে। যেসব জায়গায় অস্ত্র মজুদ করা হয়েছে, সেসব স্থানে বুধবার রাতের মধ্যেই যৌথবাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানান তিনি।
মিডিয়া বিএনপির দ্বারা দখল হয়ে গেছে অভিযোগ করে তিনি বলেন, সাংবাদিকরা বাধ্য হচ্ছে। মিডিয়া একপাক্ষিক ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে। আগামীকাল (বৃহস্পতিবার) এ ধরনের তথ্য-সন্ত্রাস মেনে নেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।