প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনকে ঘিরে ‘টাকা উদ্ধারের নামে হয়রানি’র অভিযোগ এনসিপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্থানে টাকা উদ্ধারের নামে নাগরিকদের ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

তিনি বলেন, নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র মজুদের খবর পাওয়া যাচ্ছে। যেসব স্থানে অস্ত্র মজুদ করা হয়েছে, সেসব জায়গায় দ্রুত যৌথবাহিনীর অভিযান পরিচালনার দাবি জানান তিনি।

 

আসিফ মাহমুদ আরও বলেন, ভোটারদের সঙ্গে অর্থ লেনদেন করা অবশ্যই অপরাধ। কিন্তু অর্থ বহনের অজুহাতে সাধারণ মানুষের টাকা ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। একটি পক্ষ পরিকল্পিতভাবে এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

 

এ অবস্থায় প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু অর্থ পরিবহনের অজুহাতে সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা