প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকা-৮ আসনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে সরঞ্জাম, নিরাপত্তায় পুলিশ-আনসার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরাজ করছে টানটান উত্তেজনা। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই নির্ধারিত কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা-৮ আসনে নির্বাচনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে প্রশাসন।

দুপুরে ঢাকা-৮ আসনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বেগম রহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ব্যালট বাক্সসহ আনুষঙ্গিক সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। ভোটগ্রহণের দিন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এখানে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

ঢাকা-৮ আসনের প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। শুধু কেন্দ্র নয়, আশেপাশের এলাকাগুলোতেও চলছে নিয়মিত টহল। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনী মালামাল সরবরাহের কাজ শেষ পর্যায়ে এবং আগামীকাল ভোটের দিন সকালেই ব্যালট পেপারসহ চূড়ান্ত কার্যক্রম শুরু হবে।

তাসকিন তানজিদ /জুমাজা

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা