প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আজ জরুরি সংবাদ সম্মেলন করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

 

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন এবং দেশের চলমান পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ সমসাময়িক নানা বিষয়ে বক্তব্য তুলে ধরা হবে।

 

সংবাদ সম্মেলনে কী কী বিষয়ে আলোচনা করা হবে—সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনে চলমান ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে এ ব্রিফিং গুরুত্বপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা