আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ এবং ১২ ফেব্রুয়ারী দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
তারই অংশ হিসেবে আজ ১১ ফেব্রুয়ারী দোকানপাট বা শপিংমল বন্ধ থাকার কথা থাকলেও নারায়ণগঞ্জের প্রেক্ষাপট বিভিন্ন। নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখা গেছে প্রায়ই প্রতিটি শপিংমল, বিপণী বিতান সহ সকল প্রকার দোকানপাটই খোলা রয়েছে। তবে সেই তুলানায় ক্রেতাদের ভীড় নেই বললেই চলে।
মার্কেটগুলো খেলা থাকলেও তা একেবারেই ক্রেতাশূন্য। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানগুলো স্বাভাবিক ভাবে খোলা রয়েছে। এবং বিপণী বিতানের তুলনায় সেখানে ক্রেতার সংখ্যাও রয়েছে তুলনামূলক বেশি। মানুষ স্বাভাবিকভাবেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়বিক্রয় করতেছে।
অন্যদিকে স্থানীয় সড়কগুলোতেও যানচলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু মহাসড়কে ট্রাক, পিকাপভ্যান, লড়ি, চলাচল স্বাভাবিক থাকলেও, গণপরিবহনের সংখ্যা একেবারে কম।
এবিষয়ে কয়েকজন দোকানীর সাথে কথা বলে জানাযায়, দোকান বন্ধ রাখার বিষয়ে মালিক কতৃপক্ষের কাছ থেকে কোনো দিকনির্দেশনা পায়নি তারা। এছাড়াও কিছু কিছু দোকানদান বলেছেন মার্কেট মালিক কতৃপক্ষ আমাদের ডেকে নিয়ে বলেছে আপনারা চাইলে দোকান খোলা বা বন্ধ রাখতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। পাশাপাশি এবিষয়ে তারা একে আপরের ঘারে দোষ চাপিয়ে দিয়ে বলেন, সবাই খোলা রেখেছে এজন্য খোলা রাখা হয়েছে।
এবিষয়ে দোকানের কর্মচারীরা বলেন, আগামীকাল ভোট অথচ আজকে বাধ্য হয়ে দোকানে আসতে হয়েছে। গতকাল দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়ার কারণে, আজকে আমাদের আসতে হয়েছে। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও কতক্ষণ তা স্বাভাবিক থাকবে জানিনা, যদি যানবাহন চলাচল স্বাভাবিক না থাকে তাহলে আমাদের বাড়ী ফিরতে সমস্যা হয়ে যাবে। এছাড়াও আগামীকাল ভোট কখন কি হয় বলা যায় না, আজকে অন্তত দোকানপাট বন্ধ রাখার উচিৎ ছিল।