প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দে-ছুট ভ্রমণ সংঘ’র পক্ষ হতে হামিদুর রহমান হামিদকে সমর্থন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন দে-ছুট ভ্রমণ সংঘ’র বিশেষ শুভানুধ্যায়ী,ফেসবুক গ্রুপের সক্রিয় পর্যবেক্ষণকারী ও সংসদীয় আসন ঢাকা ০৭ এর বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান হামিদকে সংগঠনটির পক্ষ হতে ইতোমধ্যে সমর্থন জানিয়ে উক্ত আসনের সর্বস্তরের ভোটার সহ ভ্রমণ পিপাসুদের প্রতি হামিদূর রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য “দে-ছুট” এর প্রধান প্রতিষ্ঠাতা ও চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম উদাত্ত আহবান জানিয়েছেন।

তার আহবানে সারা দিয়ে সংগঠনটির সক্রিয় ভ্রমণবন্ধুরা প্রচারণায় অংশ নিয়েছে। সেই ধারাবাহিকতায় আজ সকালে ২৪নং ওয়ার্ডের শহীদনগরের স্থানীয় বাসিন্দা, সংগঠনের সুপার অর্গানাইজার খন্দকার মুস্তাক আহমেদ উক্ত ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিতরণ কার্যক্রম ও আবু নাসের কচি, শফিকুল নাদিম ও আরাফাত হাসান জনসংযোগে অংশগ্রহণ করেন।

ঢাকা ০৭ আসনে বসবাসরত দে-ছুট এর অন্যান্য ভ্রমণ পিপাসুরাও আরো আগ হতেই প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভোটার স্লিপ কার্যক্রমে চীফ অর্গানাইজার মুহাম্মদ জাভেদ হাকিম উপস্থিত হলে, চ্যানেল টুয়েন্টির প্রতিবেদকের প্রশ্নের জবাবে বলেন,দে-ছুট ভ্রমণ সংঘ একটি অরাজনৈতিক ভ্রমণ সংগঠন। এরপরেও হামিদুর রহমানকে সরাসরি সমর্থন জানানোর বেশ কিছু কারণ রয়েছে। যেগুলো না বললেই নয়। প্রথমত উনি একজন পর্যটনবান্ধব ও আমাদের ফেসবুক গ্রুপের একজন বহু পুরানা এক্টিভ ফ্লোয়ার। তাই হামিদুর রহমান হামিদের প্রতি সমর্থন জানিয়েছি।

এতে করে উনি নির্বাচিত হয়ে সংসদে গেলে,দে-ছুট এর পক্ষ হতে তার কাছে বুড়িগঙ্গার নদী দূষণ রোধ,দেশবিদেশের পর্যটকদের টানতে লালবাগ কেল্লার পরিসেবা বৃদ্ধি ও বৃক্ষরোপণ সহ ঐতিহাসিক স্থাপনা সমূহ সংস্কারের প্রস্তাব পেশ করবো। যেহেতু উনি আমাদের সংগঠনের একজন শুভানুধ্যায়ী, সেহেতু সাধারণ ভ্রমণ পিপাসুদের প্রতিনিধি হয়ে আমরা তার নিকট জোর দাবি জানাতে পারবো। উনার প্রতি আমাদের অবিচল আস্থা রয়েছে,তিনি আমাদের যৌক্তিক দাবি সমূহ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা