প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের দেশে পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি রাষ্ট্র পুনর্গঠন ও জনগণের কল্যাণে কাজ করবে।

সোমবার রাজধানীর বনানী এলাকায় নির্বাচনী পথসভায় তিনি জানান, নির্বাচন ঘিরে মানুষের বহু প্রত্যাশা তৈরি হয় এবং এসব প্রত্যাশা পূরণে বিএনপি লক্ষ্য নির্ধারণ করেছে। সভায় তিনি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন।

তারেক রহমান আরও বলেন, বনানী এলাকা তার ও তার ভাইয়ের বেড়ে ওঠার স্থান। তাদের পরিবার ও সন্তানদের জন্মও এখানেই। তাই এ এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, আবেগ ও বিশ্বাসের জায়গায়ও দৃঢ়।

তিনি জানান, বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় এই এলাকাতেই ছিলেন, যা বনানীর মানুষের সঙ্গে দলের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

চেয়ারম্যান বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি, সেই প্রত্যাশাকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ও কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ীকরতে মাঠপর্যায়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সরকার গঠন করতে পারলে সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা