এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তকে হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছেন। তিনি মনে করছেন, এই বিধান ভোটে অনিয়ম ও জালিয়াতির সুযোগ বাড়াবে।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, “ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ মানে ভোটারদের নিজেদের ফোন বাড়িতে রেখে কেন্দ্রে যেতে বাধ্য করা। এমনকি মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও কার্যত বন্ধ হয়ে যাচ্ছে।”
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “কোনো লজিক ছাড়া মোবাইল নিষিদ্ধ করা হয়েছে। এতে ভোটাররা বিপদ বা জরুরি পরিস্থিতিতে ফোন করতে পারবে না। সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে আসবে না, আর মোবাইল থাকলে সাংবাদিকরা ভোট প্রক্রিয়ার অনিয়ম বা জালিয়াতি তাত্ক্ষণিকভাবে ধরা দিতে পারবে। এই সিদ্ধান্ত ভোট চুরির সুযোগ করে দিচ্ছে। অবিলম্বে তা প্রত্যাহার করা উচিত।”
তিনি প্রশ্ন তোলেন, “কেন ভোটারদের নিজের মোবাইল নিতে বাধা দেওয়া হচ্ছে, এটা কি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করবে?”