প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রাথমিকের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। রোববার (৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এই ফলে ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন প্রার্থীরা।

প্রকাশিত তালিকা অনুযায়ী, চট্টগ্রাম জেলা থেকে সর্বাধিক ২ হাজার ৮০৭ জন প্রার্থী ভাইভা পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। এরপর কুমিল্লা জেলা থেকে ২ হাজার ৫৬৪ জন, কুড়িগ্রাম থেকে ২ হাজার ৪৬০ জন, দিনাজপুর থেকে ২ হাজার ৪২১ জন, গাইবান্ধা থেকে ২ হাজার ২৯৫ জন, সিরাজগঞ্জ থেকে ২ হাজার ১২৩ জন এবং সুনামগঞ্জ জেলা থেকে ২ হাজার ৬০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এর আগে, গত ২১ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সে সময় মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন এবং জেলাভিত্তিক ফলাফলও প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত বছরের ৫ ও ১২ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে (পার্বত্য তিন জেলা বাদে) দেশের ৬১টি জেলায় এ নিয়োগ কার্যক্রম শুরু হয়। গত ৯ জানুয়ারি সারাদেশের ১ হাজার ৪০৮টি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই নিয়োগে ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে মোট ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে। পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন প্রার্থী, যা সাম্প্রতিক সময়ে প্রাথমিক শিক্ষা খাতের অন্যতম বড় নিয়োগ কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা