প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজনীতি পারিবারিক সম্পত্তি নয়ঃ জামায়াত আমিরের বার্তা

মায়ের ভাষার সম্মান রক্ষায় আমরা অবিচল: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনীতি যেন পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছে, যা আমরা মেনে নিতে পারি না। তিনি জানান, রাজার ছেলে রাজা হবে—এ ধরনের ধারণা এই দেশে কাজ করবে না, বরং যোগ্য যে কেউ দেশকে নেতৃত্ব দিতে পারবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি বর্তমানে অবৈধ সুবিধা, দুর্নীতি ও ক্ষমতার দখলে পরিণত হয়েছে। রাজনীতি ও নেতৃত্ব যেন পারিবারিক সম্পত্তি হয়ে গেছে।

জামায়াত আমিরের কথায়, দলীয় প্রতিশ্রুতি অনুযায়ী, তাদের এমপিরা রাষ্ট্রের দেওয়া প্লট বা বিলাসী গাড়ি গ্রহণ করবেন না এবং কোনো বিশেষ সুবিধা গ্রহণও করবেন না। এমপিদের পরিবারের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে। লুটের লাইসেন্স নয়, রাষ্ট্রীয় দায়িত্ব ও জনসেবাই হবে মূল লক্ষ্য। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়—কোনোটিই তারা করবে না এবং কাউকেও করতে দেবে না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, আসন্ন নির্বাচন সুবিধাবাদীদের জন্য নয়, বরং খেটে খাওয়া সাধারণ মানুষের মুক্তির নির্বাচন। তাদের লক্ষ্য একটি এমন বাংলাদেশ গড়া, যেখানে মায়েরা নিরাপদে তাদের মেয়েদের বেড়াতে দিতে পারবে, যুবকদের কণ্ঠরোধ হবে না এবং অর্থের বিনিময়ে ন্যায়বিচার বিক্রি হবে না। দেশের সব নাগরিকের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে আধুনিক বাংলাদেশ গড়াই হবে তাদের মূল উদ্দেশ্য।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা