প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ডাকা বিক্ষোভে উপস্থিত তিনি নিজেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কেন্দ্র করে দেওয়া বক্তব্যকে ‘মিথ্যাচার ও কুরুচিপূর্ণ’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ওই বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই। এ সময় তাকে বিক্ষোভস্থলের সামনে অবস্থান করতে এবং বক্তব্য দিতে দেখা যায়।

বিক্ষোভ কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। এ প্রেক্ষাপটে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, “আমার কথাবার্তা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে এবং নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করছি।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়াও দেখা গেছে। ফেসবুকে সাদিকুর রহমান খান এক পোস্টে লেখেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে যে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল, সেখানে তিনি নিজেই সবার আগে উপস্থিত ছিলেন। পোস্টটিতে তিনি এ ঘটনাকে ব্যঙ্গাত্মক ভাষায় উপস্থাপন করেন, যা নতুন করে আলোচনার জন্ম দেয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা