প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরবৃদ্ধির শীর্ষে কে অ্যান্ড কিউ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান দখল করেছে কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্র জানায়, দিন শেষে কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। এদিন ৪ হাজার ১৬৪ বার লেনদেনে কোম্পানিটির ৩ লাখ ৯৯ হাজার ৭০১টি শেয়ার হাতবদল হয়, যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি ইমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান। ফান্ডটির ইউনিট দর বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। এদিন ১৮৭ বার লেনদেনে ১৫ লাখ ৫১ হাজার ৬০৩টি ইউনিট লেনদেন হয়, যার বাজার মূল্য ছিল প্রায় ৬৮ লাখ টাকা।

এছাড়া তালিকার তৃতীয় অবস্থানে থাকা মুন্নু এগ্রো লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ১ লাখ ১ হাজার ৯৩৪টি শেয়ার ২ হাজার ২০ বার লেনদেনের মাধ্যমে বাজারে কেনাবেচা হয়, যার মোট মূল্য দাঁড়ায় প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে— মুন্নু ফেব্রিক্স (৬.৭৩ শতাংশ), সামিট পাওয়ার (৫.৪৭ শতাংশ), সিমটেক্স ইন্ডাস্ট্রিজ (৫.৩১ শতাংশ), জিকিউ বলপেন (৫.০৬ শতাংশ), এশিয়া ইনস্যুরেন্স (৪.৮৮ শতাংশ), এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স (৪.৩৪ শতাংশ) এবং মুন্নু সিরামিকস (৪.১৩ শতাংশ)।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা