প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ অবস্থান দখল করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।ডিএসই সূত্রে জানা গেছে, দিনভর কোম্পানিটির মোট ২২ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারে লেনদেন হয়েছে ১৮ কোটি ১৯ লাখ ৬৯ হাজার টাকার।

এছাড়া ১৬ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মন্নু ফেব্রিক্স লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা