প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে এক পথসভায় তিনি বলেন, এই গণভোটের মূল প্রশ্ন হলো কে সংস্কার চায় আর কে চায় না। দেশকে ঠিক রাখতে হলে সংস্কারের প্রয়োজন। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই, তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেব।

তিনি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, “আমি সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।”

ফখরুল আরও বলেন, “কেবল তিন দিন পরই সিদ্ধান্ত হবে—দেশ আগের মতো চলবে, নাকি নতুন পথে এগোবে। আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব। আগামী প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন সবাই মিলেই এই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা