প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতির উদ্দেশে নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির উদ্দেশে বিশেষ ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ কমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাষণে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা