প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নাহিদের আসনে কাল ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জনসভা

আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় জোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী এলাকা ঢাকা-১১ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) এ জনসভা আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছে এনসিপি।

শনিবার এনসিপির মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম জানান, ঢাকা-১১ আসনের বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকার খেলার মাঠে জনসভাটি অনুষ্ঠিত হবে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, জনসভায় সভাপতিত্ব করবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা জনসভায় বক্তব্য রাখবেন।

মাহবুব আলম বলেন, নাহিদ ইসলামের নির্বাচনী এলাকায় জনসভাটি অনুষ্ঠিত হবে—এ লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এতে ১১ দলের নেতাকর্মীদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা