প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন সামনে রেখে বিএনপিসহ আটটি দলের বক্তব্য বিটিভিতে প্রচারের নির্দেশ

সারা দেশে শুরু প্রতীক বরাদ্দ নির্বাচনে মাঠে ১ হাজার ৯৬৭ প্রার্থী swadesh bangla
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও সাতটি রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালকের কাছে পাঠানো এক লিখিত নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট দলগুলোর প্রধানের বক্তব্য সম্প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। এর আগে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দলটির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের অনুমতি দেওয়া হয়েছিল।

নতুন করে যেসব রাজনৈতিক দলের প্রধানের বক্তব্য প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ মুসলিম লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালার আলোকে দলগুলোর আবেদন বিবেচনা করে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ভোটারদের কাছে রাজনৈতিক দলগুলোর অবস্থান ও বক্তব্য পৌঁছে দেওয়া যায়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা