দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার সূত্রে জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৮ পয়সা বা ৪৭.৪৬ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, যার শেয়ার মূল্য বেড়েছে ৪৭.৩৭ শতাংশ। তৃতীয় স্থানে অবস্থান করছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৪১.৯৪ শতাংশ বৃদ্ধি নিয়ে।
সাপ্তাহিক শীর্ষ তালিকায় আরও রয়েছে পিপলস লিজিং, জিএসপি ফাইন্যান্স, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।