প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জিয়াউর রহমানের মত একই ভুল করতে যাচ্ছেন তারেক রহমান: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অনুসারে, আওয়ামী লীগকে ফেরাতে গিয়ে ইতিহাসের ভুল পুনরায় ঘটতে পারে। তিনি বলেন, “১৯৭৫ সালে জনগণ বাকশাল চায়নি। সেনা অভ্যুত্থানের মাধ্যমে বাকশালের পতন হয়েছিল। আজও ক্ষমতার লোভে কেউ অতীত ভুল ভুলে যাচ্ছে।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের একটি ঝুঁড়িহীন অবস্থা থেকে উন্নয়ন করেছিলেন, তবে বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যাকে রাজনীতিতে সুযোগ দেওয়া তার জীবনের একটি ভুল। “এর ফলে আমাদের দেশে ১৭ বছর ধরে গুম, হত্যা এবং জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “কিছু রাজনৈতিক দল নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের মজুদ করছে। ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এটি খুবই এলার্মিং এবং নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর হওয়ার প্রয়োজন।”

আসিফ মাহমুদ বলেন, যদি কেউ আবার একই ভুল করতে চায়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে তার জবাব দেব। জাতীয় নাগরিক পার্টি, স্বচ্ছ নির্বাচন ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা