প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের স্বর্ণবাজারে ফের দাম বাড়ার খবর এসেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দামে এই বাড়তি চাপের ফলে অলংকার বাজারে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা