প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শুরু হয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিকেল সাড়ে ৩টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ইশতেহার প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

ইতোমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন। দলের শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

 

নির্বাচন সামনে রেখে বিএনপির এই ইশতেহারে দেশের উন্নয়ন, গণতন্ত্র, অর্থনীতি, কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা