প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাকসু ভিপি আবদুর রশিদ জিতুসহ একাধিক নেতা ছাত্রদলে যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। তার সঙ্গে হল সংসদের আরও কয়েকজন নেতাও ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছেন।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়। সেখানে নতুন সদস্যদের দলে স্বাগত জানানো হয় এবং রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

সাম্প্রতিক জাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হন আবদুর রশিদ জিতু। ওই নির্বাচনে মোট ২৫টি পদের মধ্যে ২০টিতেই শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হলেও শীর্ষ পদে জয়লাভ করে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

 

আবদুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

 

তার এই রাজনৈতিক অবস্থান পরিবর্তন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা