প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিরাজগঞ্জে জামায়াত নেতার ছেলে যোগ দিলেন বিএনপিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুস সামাদের পুত্র মো. জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম আকবর আলীর সঙ্গে সাক্ষাৎ করে ফুলের তোড়া দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন।

 

যোগদান প্রসঙ্গে এম আকবর আলী জানান, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মো. জাহিদুল ইসলাম বিএনপিতে যোগ দিয়েছেন। আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি এবং ফুল দিয়ে বরণ করেছি।”

 

তিনি আরও বলেন, দলের আদর্শে বিশ্বাসী নতুন নেতাকর্মীদের যোগদানে বিএনপি আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বেগবান হবে।

 

জাহিদুল ইসলামের এই যোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা