কাউনিয়ার টেপামধুপুর মাষ্টার পাড়া জামে মসজিদের দানবাক্স ভেঙ্গে কে-বা কাহারা টাকা চুরি করে নিয়ে গেছে।
মসজিদের সেক্রেটারী আব্দুল আউয়াল বলেন মুয়াজ্জিন সাহেব বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় করতে গিয়ে মসজিদের দানবাক্স ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে উপস্থিত মুসল্লীদের জানান এবং দেখান।
ধারনা করা হচ্ছে দানবাক্সে ৮ থেকে ১০ হাজার টাকা থাকতে পারে।