প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ইবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ শতাংশ বা ০ দশমিক ৩ পয়সা বৃদ্ধি পায়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দিনটির দর বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড। এদিন ফান্ডটির শেয়ারদর বেড়েছে ৮ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ানের দর বৃদ্ধি পায় ৭ দশমিক ৬৯ শতাংশ।

এছাড়া ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে রয়েছে— প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শারিয়াহ ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, আল-হাজ্ব টেক্সটাইল মিলস্ লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নির্দিষ্ট কিছু মিউচুয়াল ফান্ড ও বড় কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ায় দর বৃদ্ধির এ প্রবণতা লক্ষ্য করা গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা