প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি ২২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির ২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি,বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা