বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশনের চেয়ারম্যান, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এস. এম. এমদাদুল হকের নেতৃত্বে কমিশনের সদস্যরা বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে কমিশনের সদস্যরা রাষ্ট্রপতির নিকট জুডিসিয়াল সার্ভিসের বিচারক ও কর্মকর্তাদের বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত সুপারিশমূলক প্রতিবেদন পেশ করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও এ সময় উপস্থিত ছিলেন।
এই সাক্ষাৎকালে আলোচনা হয় বিচারিক সেবার মানোন্নয়ন ও কর্মকর্তাদের কল্যাণ সংক্রান্ত বিষয়।