স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রযুক্তিনির্ভর উন্নয়ন, যুবশক্তির ক্ষমতায়ন এবং নারীর নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটি “জনতার ইশতেহার” শিরোনামে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গও অংশ নেন।
দলীয় সূত্রে জানা যায়, মোট ২৬টি গুরুত্বপূর্ণ খাতকে কেন্দ্র করে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। প্রথম ভাগে বৈষম্যহীন, মানবিক ও শক্তিশালী বাংলাদেশ গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে শাসনব্যবস্থার সংস্কার, কার্যকর সংসদীয় ব্যবস্থা, সুষ্ঠু নির্বাচনব্যবস্থা, জবাবদিহিমূলক প্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ এবং উন্নত বিচারব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ইশতেহারের পরবর্তী অংশে আত্মনির্ভর পররাষ্ট্রনীতি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাণিজ্য, শিল্প, শ্রমখাত ও প্রবাসী কল্যাণেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতি, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নেও সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে ইশতেহারে। যুব প্রযুক্তি নেতৃত্ব, নারী ও শিশু নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতিও এতে গুরুত্ব পেয়েছে।
জামায়াতে ইসলামী জানিয়েছে, এই ইশতেহার তৈরিতে জনগণের সরাসরি মতামত গ্রহণ করা হয়েছে। অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে ৩৭ লাখেরও বেশি মানুষের পরামর্শ সংগ্রহ করে তা বিশ্লেষণ করে “জনতার ইশতেহার” প্রস্তুত করা হয়েছে।
যে ২৬ বিষয়ে অগ্রাধিকার দেবে বাংলাদেশ জামায়াত ইসলামী, সেগুলো হলো—
১. ‘জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ’ স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠন।
২. বৈষমাহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন।
৩. যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদের প্রাধান্য দেওয়া।
৪. নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন।
৫. আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্রে বিনির্মণ।
৬. প্রযুক্তিনির্ভর আধুনিক ও৭. প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্পসহ নানা সেক্টরে ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি। সরকারি চাকরিতে বিনামূলো আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ ও সব ধরনের বৈষম্য দূরীকরণ।
৮. ব্যাংকসহ সার্বিক আর্থিক খ্যাত সংস্কারের মাখায়ে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও বাবসাবান্ধব টেকসই এ স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ।
৯. সমানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচনসহ সুষ্ঠু নির্বাচনি পরিবেশ তৈরি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা। স্মার্ট সমাজ গঠন।