প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশে নতুন জালিম শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে নতুন ধরনের এক জালিম শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, যাদের মানুষ ‘গুপ্ত’ নামে চেনে।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমান বলেন, “বাংলাদেশ পরিচালিত হবে জনগণের রায়ের ভিত্তিতে। কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী নিজেদের আড়ালে রেখে নতুন জালিম রূপে আত্মপ্রকাশ করেছে। জনগণ তাদের প্রকৃত পরিচয় ভালো করেই জানে।”

 

তিনি অভিযোগ করেন, “নির্বাচনের আগেই একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। যারা ভোটের আগেই প্রতারণার আশ্রয় নেয়, তারা কীভাবে সৎ ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করবে?”

 

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “১৩ তারিখের পর থেকে আগামী পাঁচ বছর জনগণের সঙ্গে থাকতে হবে, তাদের পা ধরে থাকতে হবে। জনগণ পাশে না থাকলে কী হয়—তা আমরা ৫ আগস্টে দেখেছি।”

 

প্রায় দুই দশক পর বরিশালে এসে এই নির্বাচনী জনসভায় অংশ নেন তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছে সরাসরি বেলস পার্কের সমাবেশে যোগ দেন তিনি। দীর্ঘদিন পর তার আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা