প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কড়াইল বস্তিতে বিএনপির উদ্যোগে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তিতে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করেছে বিএনপি।

 

বুধবার (৪ ফেব্রুয়ারি) দলীয় উদ্যোগে এই ফ্রি ওয়াই-ফাই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির।

 

উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ূন কবির বলেন, এই সেবার মাধ্যমে কড়াইল বস্তির হাজার হাজার মানুষ এখন বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তথ্যপ্রযুক্তির এই সুবিধা শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করবে বলেও তিনি মন্তব্য করেন।

 

তিনি আরও জানান, ধাপে ধাপে ঢাকা-১৭ আসনের অন্যান্য এলাকাকেও ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

 

বিএনপি নেতা বলেন, এই ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে জনগণকে বিএনপির চেয়ারপারসনকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই এলাকার মানুষের জীবনমান আরও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান হুমায়ূন কবির।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা