প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পে-স্কেলে এমপিও শিক্ষকদের বেতন বাড়বে কি না জানাল অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান অন্তর্বর্তী সরকার আগেই নিশ্চিত করে রেখেছে। ফলে ভবিষ্যতে নির্বাচিত সরকার এ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না, যদিও বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী সরকারের জন্য তুলনামূলক স্থিতিশীল একটি অর্থনৈতিক পরিস্থিতি রেখে যাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর যে নড়বড়ে অর্থনৈতিক অবস্থা তৈরি হয়েছিল, দেড় বছরের ব্যবধানে তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন গণভোট আয়োজনের জন্য সরকার প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রেখেছে। তবে এই অর্থ কোনো পক্ষের পক্ষে প্রচারণার জন্য নয়। গণভোট যুক্ত হওয়ায় এবারের নির্বাচনে আগের তুলনায় ব্যয় কিছুটা বেশি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আগের সরকারের নেওয়া অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করে দেওয়ায় কর্মসংস্থানের সুযোগ কিছুটা কমেছে, যা সামনের দিনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা