সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড।ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর দশমিক ০৫ পয়সা বা ৮ দশমিক ৯৩ শতাংশ কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫.৮৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারদর ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টসের ৫.৪১ শতাংশ, বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট ৫ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ৪.৯১ শতাংশ, জেনারেসন নেক্সট ফ্যাশানস্ লিমিটেড ৪.১৭ শতাংশ,চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ৪.০৮ শতাংশ, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ডের ০.০০ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ০.০০ শতাংশ।