প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানিটি ২৯ কোটি ১২ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির ২২ কোটি ৪২ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ১০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ব্র্যাক ব্যাংক পিএলসি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা