প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শবেবরাত উপলক্ষে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৬

সারা দেশে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবেবরাত পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শবেবরাতের পবিত্রতা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানোসহ বিস্ফোরক সামগ্রীর ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে ডিএমপি।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা